সিলেটে গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ১৪:৩৯আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৪:৪৭

প্রকৌশলী মো. লুৎফর রহমান সিলেটে হরিপুর গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. লুৎফর রহমানের (৫৪) ঝুলন্ত লাশ হরিপুর এলাকায় তার বাসভবন থেকে উদ্ধার করেছে জৈন্তাপুর থানা পুলিশ। বিষয়টি পুলিশের কাছে রহস্যজনক মনে হওয়ায় পুলিশ বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় তার বাসভবনে আগতদের তথ্য সংগ্রহ করছে। তিনি ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ওসি মাইনুল ইসলাম জাকির।

ওসি মাইনুল ইসলাম জাকির জানান, ‘পুলিশ খবর পেয়ে তার বেডরুম থেকে মরদেহ উদ্ধার করেছে। লুৎফুর রহমান দেড় বছর থেকে সিলেট গ্যাস ফিল্ডে দ্বায়িত্ব পালন করছেন। তিনি ২০১৮ সালের ৮ এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেন।’ এর বাইরে তিনি আর কোনও মন্তব্য করতে রাজি হননি।

এদিকে খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওই বাসভবনে অবস্থান করছেন। পুলিশ সূত্র জানায়, প্রতিদিন সকাল ৯টায় সিলেট গ্যাস ফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশলী) লুৎফুর রহমান অফিসে আসেন। বুধবার সকাল ১০টায়ও অফিসে না আসায় অফিসের লোকজন তার বাসায় খোঁজ নেন। এ সময় বাসায় লুৎফুর রহমানের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। বুধবার তার ঢাকায় যাওয়ার কথা ছিল।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম