প্রতি জেলায় হবে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

খুলনা প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ১৭:২৩আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৭:৩৬

প্রতি জেলায় হবে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র: সংস্কৃতি প্রতিমন্ত্রী

দেশের প্রতি জেলায় গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। বুধবার (১০ এপ্রিল) খুলনা নিউজপ্রিট মিলে গণহত্যার স্মৃতিফলক উম্মোচনের সময় একথা বলেছেন তিনি।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি বাহিনী সারাদেশে যে গণহত্যা চালিয়েছিলো, তা গবেষণার মাধ্যমে চিহ্নিত করে নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করতে হবে। এজন্য প্রতি জেলায় মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে।’ গণহত্যার স্মৃতিবিজরিত স্থানগুলো ভ্রমণের মাধ্যমে স্কুল-কলেজের তরুণ শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানার আহ্বান জানান তিনি।

এর আগে প্রতিমন্ত্রী নগরীর সাউথ ট্রাল রোডে অবস্থিত দক্ষিণ এশিয়ার প্রথম ও একমাত্র গণহত্যা জাদুঘর ‘১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর’ পরিদর্শন করেন। এসময় তিনি এই আর্কাইভ ও জাদুঘরের জন্য প্রস্তাবিত ছয় তলা ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

পরে প্রতিমন্ত্রী সোনাডাঙ্গা আবাসিক এলাকায় অবস্থিত গণহত্যা-নির্যাতন ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবষণা কেন্দ্র, বিভাগীয় জাদুঘর এবং খুলনা শিল্পকলা একাডমির নির্মিতব্য ভবন পরিদর্শন করেন। এসময় জাদুঘর ট্রাস্টের সভাপতি ও ইতিহাসবিদ ড. মুনতাসীর মামুন, ড. চৌধুরী শহীদ কাদের, শংকর কুমার মল্লিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান, বিভাগীয় জাদুঘরের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা, জেলা কালচারাল অফিসার সুজিত কুমার সাহাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সাল মুক্তিযুদ্ধ চলাকালে খুলনা নিউজপ্রিট মিলের ভিতর পাকিস্তানি হানাদার বাহিনী প্রায় ৫০ জনকে হত্যা করে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম