ঝিনাইদহে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১২

ঝিনাইদহ প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ১৭:৫৪আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ১৮:০০

ঝিনাইদহ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটিতে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। বুধবার (১০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন– সাধুহাটি গ্রামের লিমন, নুর ইসলাম, নুরু মিয়া, দিন মোহাম্মদ, আলি কদর, ইদ্রিস আলী, মহসীন আলী, সেলিনা বেগম, সুজন মিয়া ও সোহেল উদ্দিন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে সাধুহাটি গ্রামের আওয়ামী লীগ নেতা দুলাল ও সাবেক ইউপি সদস্য রমজান আলীর সমর্থকদের মধ্যে বিরোধ চলছে। গতকাল মঙ্গলবার থেকে তাদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে আজ বুধবার দুপুরে গ্রামের স্কুল মাঠে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ উভয় পক্ষের ১২ জন আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম