শুক্রবারও মোংলা বন্দর চ্যানেলে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে

মোংলা প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৯, ২০:২১আপডেট : ১০ এপ্রিল ২০১৯, ২০:৩৩

মোংলায় নৌ বাহিনীর অপারেশনাল মহড়া নৌ বাহিনীর অপারেশনাল মহড়ার জন্য আজ বুধবার মোংলা বন্দর চ্যানেলে বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন ও নির্গমন বন্ধ ছিল। এছাড়া এ চ্যানেল দিয়ে চলাচলকারী কার্গো, কোস্টার, ট্যাংকার ও মাছ ধরা ট্রলারসহ সব ধরণের নৌযান চলাচলও সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। আগামী শুক্রবারও একই কারণে এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।  

বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মোংলা বন্দরের জুলফিকার চ্যানেল ও দুপুর আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোংলা নালা, চেচাং গং, চুনকুড়ি খাল সংলগ্ন পশুর চ্যানেলে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ছিল। এছাড়া শুক্রবার (১২ মার্চ) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মোংলা নালা, চেচাং গং, চুনকুড়ি খাল সংলগ্ন পশুর চ্যানেল ও বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত জুলফিকার চ্যানেলে নৌযান চলাচল বন্ধ থাকবে। খুলনা নেভাল এরিয়ার কমান্ডারের পক্ষে ফ্যাক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন কমান্ডার এম আরিফ হোসেন।

এ নৌ মহড়ার জন্য মোংলা বন্দরের দিগরাজ নেভাল বার্থ থেকে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া পর্যন্ত বিভিন্ন স্থানে নোঙর করা কার্গো, কোস্টার, বার্জ, ফিশিং ট্রলারসহ অন্যান্য নৌযান অন্যত্র সরিয়ে নিয়ে চ্যানেলে ফাঁকা রাখা হয়। এছাড়া বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদ দূরত্বে সারিবদ্ধভাবে চ্যানেলে নোঙর অবস্থায় রাখা হয় বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর একেএম ফারুক হাসান। এ দুইদিনে বন্দরে নতুন কোন বিদেশি জাহাজ প্রবেশ করতে পারবেনা এবং বন্দর ত্যাগও করতে পারবে না।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম