টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি
১১ এপ্রিল ২০১৯, ১০:১৪আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১০:২২

বন্দুকযুদ্ধ কক্সবাজারের টেকনাফ পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামের একজন ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তিন জন পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম সাতঘরিয়া পাড়া পাহাড়ে এ ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম (৩২) ওই এলাকার আনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ইয়াবা কারবারের অভিযোগে ছয়টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গভীর রাতে টেকনাফ মডেল থানা পুলিশ হোয়াইক্যং আবুল কাশেমকে নিয়ে পশ্চিম সাতঘরিয়া পাড়া পাহাড়ে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাশেমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে পুলিশের এএসআই অহিদ উল্লাহ, কনস্টেবল হাবিব হোসাইন ও তুহিন আহমেদ আহত হয়। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পালিয়ে যায়। কিছুক্ষণ পর গোলাগুলি থামলে পুলিশ ঘটনাস্থল তল্লাশী করে ২টি দেশীয় তৈরি এলজি, ৯ রাউন্ড তাজা কার্তুজ, ৩ হাজার ৪শ ইয়াবাসহ গুলিবিদ্ধ কাশেমকে উদ্ধার করে পুলিশ। তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে কাশেম মারা যায়। মৃতদেহের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম