মসজিদ থেকে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১১ এপ্রিল ২০১৯, ১৪:৫৫আপডেট : ১১ এপ্রিল ২০১৯, ১৫:০৩

চট্টগ্রাম চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া এলাকার একটি মসজিদের দ্বিতীয় তলা থেকে হাবিবুর রহমান (১১) নামে এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ এপ্রিল) রাতে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।

বায়েজিদ বোস্তামি থানার ওসি আতাউর রহমান খন্দকার এ তথ্য জানিয়েছেন। তবে ঘটনাস্থলের ওই মসজিদের নাম তিনি জানাতে পারেননি।

হাবিবুর রহমানের গ্রামের বাড়ি চট্টগ্রামের  ফটিকছড়ি  উপজেলায়। তবে তার বাবার নাম বা বাড়ির ঠিকানা জানা যায়নি।

আতাউর রহমান খন্দকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাতে মসজিদে লাশটি ঝুলন্ত অবস্থায় দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদের দোতলার জানালার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল। তার হাঁটুতে জখমের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে এটি জানা যাবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম