সাঙ্গু নদী‌তে ফুল ভাসিয়ে বান্দরবানে বৈসাবি উদযাপন শুরু

‌বান্দরবান প্র‌তি‌নি‌ধি
১২ এপ্রিল ২০১৯, ০৯:৫২আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ১০:০০

সাঙ্গু নদী‌তে ফুল ভাসিয়ে বৈসাবি উদযাপন শুরু বান্দরবানের তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের তরুণ তরুণীরা সাঙ্গু নদীতে গঙ্গাদেবীর উদ্দেশে ফুল ভাসানোর মধ্যে দিয়ে তাদের ধর্মীয় ও সামা‌জিক অনুষ্ঠান বৈসাবি উদযাপন শুরু ক‌রেছেন। শুক্রবার (১২ এপ্রিল) সকাল ৬টার সময় তরুণ-তরুণীরা ফুল ভাসানোর জন্য সাঙ্গু নদীর পাড়ে এসে সমবেত হন। প‌রে সবাই স‌ম্মি‌লিতভা‌বে ফুল ভাসিয়ে দেন।

ফুল ভাসানোর পর বালাঘাটা বিলকিছ বেগম উচ্চ বিদ্যালয় মাঠে তঞ্চঙ্গ্যা সম্প্রদা‌য়ের তরুণ-তরুণীরা তা‌দের ঐতিহ্যবাহী ঘিলা খেলা প‌রি‌বেশন ক‌রেন। এ সময় ঘিলাখেলা উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক কমলময় তঞ্চঙ্গ্যা ও ঘিলাখেলা উদযাপন কমিটির সদস্য সচিব উজ্জল তঞ্চঙ্গ্যাসহ তঞ্চঙ্গ্যা সম্প্রদা‌য়ের তরুণ-তরুণীরা উপ‌স্থিত ছি‌লেন। সাঙ্গু নদী‌তে ফুল ভাসিয়ে বৈসাবি উদযাপন শুরু

তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের সদস্যরা জানান, পুরাতন বছ‌রের ময়লা ঝেড়ে ফে‌লে তারা নতুন বছর‌কে ফুল দি‌য়ে বরণ করে নেন। পুরাতন বছ‌রের ঝুট-ঝামেলা প্রতীকী অর্থে ফু‌লের সঙ্গে ভা‌সি‌য়ে দূর ক‌রে দেওয়া হয়।

ঘিলা খেলা সম্প‌র্কে তারা জানান, এপ্রি‌লের ১২ তা‌রিখ, ২৯ চৈত্র তারা ঘিলা খেলে থাকেন। এক ধর‌নের লতা গাছ থে‌কে এ ঘিলার বীজ সংগ্রহ ক‌রা হয়। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের সব গোত্র মিলিত হন এই দিনে। তঞ্চঙ্গ্যা মিলন মেলা ব‌লা হয় দিনটিকে। এই দিনে ঘিলা খেলার মাধ্য‌মে তঞ্চঙ্গ্যা জা‌তির ঐতিহ্যকে ধরে রাখা হয়। ঘিলা খেলা

ঘিলাখেলা উদযাপন কমিটির সদস্য সচিব উজ্জল তঞ্চঙ্গ্যা ব‌লেন, ‘এ দি‌নে আমরা তঞ্চঙ্গ্যা প‌রিবা‌রের সবাই সকা‌লে ঘরগু‌লো‌কে ফুল দি‌য়ে সাজাই। প‌রে তরুণ তরুণীরা সবাই স‌ম্মি‌লিতভা‌বে নদীতে ফুল ভাসায়। এছাড়া লতা থে‌কে এক ধর‌নের বীজ সংগ্রহ ক‌রে ঘিলা খেলা খে‌লে থা‌কে। এভা‌বেই বৈশাখী‌তে নানা উৎসব পাল‌নের মাধ্য‌মে ধর্মীয় ও সামা‌জিক উৎসব পালন ক‌রে থা‌কি। এটি ধর্মীয় উৎসব ছাড়াও আমা‌দের এক‌টি ঐতিহ্য।’

আরও পড়ুন- ফুল ভাসানোর মধ্য দিয়ে পাহাড়ে বৈসাবি’র আনুষ্ঠানিতা শুরু

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী