জামালপুর প্রেসক্লাব সভাপতি শফিক জামান লেবুর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ১৪:২৭আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৫:০২

শফিক জামান লেবু জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি, এনটিভির স্টাফ করসপনডেন্ট, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি এবং ডেইলি ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন প্রতিনিধি শফিক জামান লেবু মারা গেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)। শুক্রবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।  তার বয়স হয়েছিল ৫৫ বছর।

শুক্রবার বিকালে শারীরিকভাবে অসুস্থ বোধ করলে জামালপুর জেনারেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার এই অকাল মৃত্যুতে নেমে আসে শোকের ছায়া। মরদেহ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে কর্মস্থল জামালপুর জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হলে জেলার সব সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান। পরে বাদ আছর দেওয়ানপাড়ার টেনিস ক্লাব মাঠে জানাজা শেষে পৌর কবরস্থানে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে। অবিবাহিত শফিক জামান লেবু এক ভাই, দুই বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম