চৈত্রের শেষ ঝড়ে গাছ ভেঙে নারীর মৃত্যু

যশোর প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ২২:১৬আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:১৬

যশোর

চৈত্র মাসের শেষ দিনের ঝড়ে নারকেল গাছ ভেঙে গায়ের ওপর পড়ায় প্রাণ হারিয়েছেন হাসিনা খাতুন (৩৩) নামের এক নারী। শনিবার (১৩ এপ্রিল) বিকেল সাড়ে পাঁচটার দিকে যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় ইউপি সদস্য মোসলেম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হাসিনা খাতুন ওই গ্রামের শরিফুল ইসলাম গাজীর স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

শনিবার নিহতের জা (স্বামীর ভাইয়ের স্ত্রী) রওশনারা সাংবাদিকদের জানান, বিকালে বাড়ির পেছনের বাগানে শাশুড়ি হালিমা বেগমের সঙ্গে শুকনো পাতা কুড়াচ্ছিলেন হাসিনা। হঠাৎ ঝড় উঠলে শাশুড়ি বাড়িতে চলে যান। কিন্তু হাসিনা কাজ চালিয়ে যাচ্ছিলেন। এসময় বাগানের একটি নারকেল গাছ ভেঙে তার গায়ে পড়ে। এতে সেখানেই মৃত্যু হয় তার।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম