সিরাজগঞ্জে একদিনে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো তিন স্কুলছাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ২২:১৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২২:৩৪

বাল্য বিয়ে (প্রতীকী ছবি)

সিরাজগঞ্জে বাল্যবিয়ের ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। গত শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সদর উপজেলার ৩টি গ্রামে অভিযান চালিয়ে ৩ স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করেছে ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমানের নেতৃত্বে এসব অভিযান চলে।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বাল্য বিয়ে থেকে রক্ষা পাওয়া তিন কিশোরীর বয়স তের থেকে পনেরর মধ্যে। উপজেলার পৃথক তিনটি গ্রামে তাদের বাড়ি। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, প্রতিটি গ্রামে কিশোরীদের বয়স বাড়িয়ে বিয়ের আয়োজন চলছিল। তবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের খবর পেয়ে সবখানেই কাজী পালিয়ে যায়। তিনটি বাড়িতেই কম বয়সী কিশোরীর সঙ্গে বিয়ের সমন্ধ করায় তিন ‍হবু বরের বাবাদের অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়াও মেয়ের বয়স ১৮ বছর না হলে বিয়ে দেবেন না বলে তিন কিশোরীর বাবার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম