যমুনার পাড়ে ঘুড়ি উৎসব

মানিকগঞ্জ প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ০৬:১৩আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ০৬:২৯

যমুনার পাড়ে ঘুড়ি উৎসব

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ঘাটের যমুনা নদীর পাড়ে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) বিকেলে বাংলা বর্ষবরণ উপলক্ষে সামাজিক সংগঠন শতদল এর উদ্যোগে এই আয়োজন করা হয়।

এই ঘুড়ি উৎসবে জেলার বিভিন্ন স্থান থেকে কইড়া, চিলা, সাপা, পতিঙ্গা, নৌকা, মানুষ, প্রজাপতি, প্লেন ও কুমির ঘুড়িসহ পঁচিশ প্রকার ঘুড়ি নিয়ে শতাধিক ঘুড়িয়াল অংশ নেন।

প্রতিযোগিতায় শিবালয় উপজেলার আব্দুর রহমানের ঘুড়ি প্রথম স্থান লাভ করে।

যমুনার পাড়ে ঘুড়ি উৎসব

ঘুড়ি মেলার উদ্বোধন করেন শিবালয় উপজেলা পরিষদের সাবেক  চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম খান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নবাগত ভাইস চেয়ারম্যান লালন ফকির।            

আয়োজন সংগঠন শতদলের সাধারণ সম্পাদক সৈকত মাহমুদ খান জানান, প্রতিবারের মতো এবারও বাংলা নববর্ষকে বরণ করতে এই ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম