ইউপিডিএফ সংগঠক মাইকেল চাকমাকে 'অপহরণের' অভিযোগ

রাঙামাটি ও খাগড়াছড়ি প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৪:৪৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২১:০৬

মাইকেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর অন্যতম সংগঠক মাইকেল চাকমা নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছে তার দল। সাংগঠনিক কাজ শেষে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর থেকেই  তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না দাবি করে তাকে ‘অপহরণের’ অভিযোগ তুলেছে ইউপিডিএফ সমর্থিত চার সংগঠন।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইউপিডিএফের সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মারমা, শ্রমজীবী ফ্রন্টের (ইউডব্লিউডিএফ) সভাপতি সচিব চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরূপা চাকমা এ অভিযোগ করেন। মাইকেল চাকমা পাহাড়ে পূর্ণ শায়ত্বশাসনের দাবিতে আন্দোলনরত প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এর অন্যতম সংগঠক এবং শ্রমজীবী ফ্রন্টের ইউডব্লিউডিএফ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, কাঁচপুর এলাকায় সাংগঠনিক কাজ শেষে গত ৯ এপ্রিল বিকালে ঢাকায় কর্মসূচি বাস্তবায়ন পর্যালোচনা সভায় যোগদানের উদ্দেশে রওনা হন মাইকেল চাকমা। এরপর থেকে তার কোনও হদিস পাওয়া যাচ্ছে না। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। তাকে নিয়ে তার পরিবার ও সংগঠনের নেতাকর্মীরা  উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

বিবৃতিতে নেতারা আরও উল্লেখ করেন, ‘এ ঘটনার দায় সরকার কিছুতেই এড়াতে পারে না। অপহৃত মাইকেল চাকমার কোনও কিছু হলে সরকারকে দায়-দায়িত্ব বহন করতে হবে।’

এ বিষয়ে খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। খোঁজ নিতে হবে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের