বেনাপোলে পৌনে দুই কোটি টাকার ভারতীয় ইমিটেশন গয়না আটক

বেনাপোল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৫:৫৮আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ১৬:০৬

বেনাপোলে পৌনে দুই কোটি টাকার ভারতীয় ইমিটেশন গয়না আটক যশোরের বেনাপোল পোর্ট থানার আমড়াখালী বিজিবি চেকপোস্টে তল্লাশির সময় এক কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের তিনটি কাভার্ড ভ্যান বোঝাই ভারতীয় ইমিটেশন জুয়েলারি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। গত মঙ্গলবার এই চালান আটক করা হলেও সোমবার (১৫ এপ্রিল)  বিকাল ৩টার সময় এক প্রেসনোটের মাধ্যমে এ খবর নিশ্চিত করেছেন ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে অবৈধপথে আনা তিনটি কাভার্ডভ্যান বোঝাই ভারতীয় ইমিটেশন গয়নার একটি চালান বেনাপোল বন্দর এলাকা থেকে বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টের সামনে দিয়ে ঢাকার উদ্দেশে নেওয়া হবে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল আগে থেকে গোপন অবস্থানে থাকে। পরে ইমিটেশন জুয়েলারি বোঝাই তিনটি কাভার্ডভ্যান আমড়াখালী বিজিবি চেকপোস্টে আসলে তা আটক করে যশোর ব্যাটালিয়নে নেওয়া হয়। দীর্ঘ এক সপ্তাহ হিসাব নিকাশ করে জানা যায় তিনটি কাভার্ডভ্যানে এক কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকার ইমিটেশন জুয়েলারি রয়েছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম রেজা তিনটি কাভার্ডভ্যান বোঝাই ভারতীয় ইমিটেশন জুয়েলারি আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক মালামাল আজ সোমবার বিকালে বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হবে।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম