পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ এপ্রিল ২০১৯, ১৯:২০আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২৩:০৬

চট্টগ্রাম পহেলা বৈশাখে বেড়াতে গিয়ে প্রেমিকের হাতে এক পোশাককর্মী ধর্ষণের শিকার হয়েছেন। রবিবার (১৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। ওই কিশোরীকে রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন।

এর আগে ধর্ষণের শিকার হওয়ার পর রবিবার দুপুরে প্রথমে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বোরহান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ ঘটনায় এখনও থানায় কোনও অভিযোগ দেওয়া হয়নি। তবে বিষয়টি জেনে আমি হাসপাতালে গিয়ে ভিকটিমের সঙ্গে কথা বলেছি। ভিকটিম আমাকে জানিয়েছেন, পটিয়া বিসিক এলাকায় অবস্থিত আরফিন টেক্সটাইলে তিনি কাজ করেন। ওই কারখানায় কাজ করার সুবাধে দুই মাস আগে তার সঙ্গে ওই কারখানার ড্রাইভার প্রিতমের প্রেমের সর্ম্পক হয়। পরে কাল সকালে তারা দুইজন নগরীতে বেড়াতে যান। সকাল থেকে দুপুর পর্যন্ত তারা একসঙ্গে নগরীতে ঘুরেন। পরে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার খাওয়ার পর অস্বস্তিবোধ করলে প্রিতম তাকে তার এক পরিচিতের বাসায় নিয়ে যায়। সেখানে প্রিতম তাকে ধর্ষণ করে। পরে প্রিতম তার দুই বন্ধুকে দিয়ে ওই কিশোরীকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করায়। পরে বিষয়টি জানাজানি হয়।’

তিনি আরও বলেন, ‘চট্টগ্রামের কোন এলাকায় ঘটনাটি ঘটেছে ভিকটিম এটি নিশ্চিত করে বলতে পারেননি। আমি তার মা ও ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তারাও একই তথ্য জানিয়েছেন। তবে এখন পর্যন্ত তারা থানায় কোনও মামলা দায়ের করেননি।’

এ বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিকটিমকে রাতে হাসপাতালে আনা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক