‘প্রতিটি ইউনিয়নে জয় বাংলা নামে আনসার ও ভিডিপি ক্লাব তৈরি করা হবে’

দিনাজপুর প্রতিনিধি
১৫ এপ্রিল ২০১৯, ১৯:৪১আপডেট : ১৫ এপ্রিল ২০১৯, ২৩:০৪

দিনাজপুরে আনসার ও ভিডিপি কার্যালয়ে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, ‘দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে মানুষ যখন নিশ্চিতে রাতযাপন করে, তখন সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে আনসার ও ভিডিপি সদস্যরা। ঝড়-বৃষ্টিকে উপেক্ষা করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের বেতন-ভাতা বৃদ্ধিসহ নানা সমস্যার সমাধান করেছেন। আগামীতে প্রতিটি ইউনিয়নে জয়বাংলা নামে আনসার ও ভিডিপি ক্লাব তৈরি করা হবে। সেখানে সেলাই মেশিন, কম্পিউটার ল্যাবসহ বিভিন্ন কর্মকাণ্ডের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।’

আজ সোমবার (১৫ এপ্রিল) সকালে দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি ব্যক্তিগত তহবিল থেকে আনসার ও সদস্যদের মাঝে ৫২টি সাইকেল প্রদান করেন।

আনসার সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে হুইপ বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার পাশাপাশি সামাজিক অবক্ষয়, মাদক, জঙ্গিবাদ প্রতিরোধে আনসার ও ভিডিপি বাহিনীর কর্মকাণ্ডকে আরও জোরদার করতে হবে। তবে কোনও আনসার ও ভিডিপি সদস্য কোনও রকম অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়ালে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘দিনাজপুরের দশ মাইলে অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। ৪০/৫০ হাজার বেকার যুবকদের কর্মসংস্থান হবে। সাড়ে ৩শ’ প্রতিষ্ঠান হবে। আইটি পার্ক করা হবে। ২০ হাজার বেকারের কর্মসংস্থান হবে।’

দিনাজপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আফজাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুশান্ত সরকার, সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদ সরকার, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম আর্টিস্ট, আনসার-ভিডিপির ইউনিয়ন দলপতি আব্দুর রাজ্জাক, দলনেত্রী নুরজাহান বেগম প্রমুখ।

/এফএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম