পার্বত্য অঞ্চল বিছিন্ন কোনও রাষ্ট্র নয়: দীপংকর তালুকদার

রাঙামাটি প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ১০:৩৬আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১০:৪৫

সাংগ্রাই উৎসব সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও রাঙামাটি  আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার বলেছেন, ‘পার্বত্য অঞ্চল বিছিন্ন কোনও রাষ্ট্র নয়। কিছু গোষ্ঠি এই অঞ্চলকে বিচ্ছিন্ন করার পায়তায় করছে। কিন্তু সরকার তাদের শক্ত হাতে দমন করবে।’

সোমবার (১৫ এপ্রিল) কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে নারায়নগিরী উচ্চ বিদ্যালয় মাঠে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) আয়োজিত জলকেলি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংগ্রাই উৎসবে তরুণ-তরুণীরা একে-অপরের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের সব দুঃখ, অবসাদ দুর করে নতুন বছরে নতুন জীবন গুরুর প্রত্যয় ব্যক্ত করেন।মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় এ সামাজিক উৎসব সাংগ্রাইয়ে জলকেলি বা পানি উৎসব বলা হয়।

দীপংকর তালুকদার বলেন, 'গত ১৮ মার্চ যারা নির্বাচনি কাজে নিয়োজিতদের ওপর কাপুরুষের মত হামলা করেছে তারাই পার্বত্য অঞ্চলকে অশান্ত করার জন্য সব সময় চেষ্টা করে। আমি ধন্যবাদ দিতে চাই আইনশৃঙ্খলা বাহিনীকে, তারা ঠাণ্ডা মাথায় বিষয়টি দেখছেন। যারা অপরাধী না তাদের ভয়ের কোনও কারণ নেই।'

জলকেলি অনুষ্ঠানে রাঙামাটি মাসস’র সভাপতি অংসুপ্রু চৌধুরী সভাপতিত্বে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মাহমুদ, রাঙামাটির জেলা প্রশাসক এস এম শফি কামাল, অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম