নুসরাত হত্যা নিয়ে রাজনীতি করছে বিএনপি: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ১৭:৩৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ২১:০০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মাহবুবউল আলম হানিফ (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড নিয়ে রাজনীতি করছে বিএনপি। এটা অত্যন্ত দুঃখজনক। বিগত সময়ে বিএনপি-জামায়াত জোট অসংখ্য মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তাদের মুখে এমন কথা শোভা পায় না।’

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, ‘নুসরাত জাহান রাফির হত্যাকারী কাউকেই ছাড় দেওয়া হবে না। এই হত্যাকাণ্ডে যারাই জড়িত থাকুক না কেন, তাদের কঠোর শাস্তি পেতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কঠোর নজরদারি করছেন।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তির ব্যাপারে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসা বিএনপির লক্ষ্য নয়; তাদের লক্ষ্য চিকিৎসা নিয়ে রাজনীতি করা।’

তিনি আরও বলেন, ‘দেশের সর্বোচ্চ সেবাদানকারী প্রতিষ্ঠান বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার (খালেদা জিয়া) চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে বিএনপির দাবির প্রেক্ষিতে বিদেশে চিকিৎসার কথা বলা হয়েছে। মেডিক্যাল বোর্ড যদি মনে করে তার উন্নত চিকিৎসার প্রয়োজন, সেক্ষেত্রে প্যারোলে মুক্তির বিষয়টি সরকার বিবেচনা করতে পারে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি ব্যক্তিগত, দলীয় নয় বলে বিএনপি যে বক্তব্য দিচ্ছে তা থেকে বোঝা যায়, খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি রাজনীতি করছে।’

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ রবিউল ইসলাম, কুষ্টিয়া মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজীদ, সিভিল সার্জন ডাক্তার হোসনে আরা, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডাক্তার তাপস কুমার সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম