ক্রিকেট নিয়ে ঝগড়ার জেরে খুন, কাউখালীতে একজনের মৃত্যুদণ্ড

পিরোজপুর প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৯, ১৭:৪৯আপডেট : ১৬ এপ্রিল ২০১৯, ১৭:৫৭

পিরোজপুর পিরোজপুরের কাউখালীতে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে হত্যা মামলায় লিমন (৩৬) নামের এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ আদেশ দেন।  পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি খান মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত লিমন উপজেলার কচুয়াকাঠি গ্রামের রুহুল শেখের ছেলে। আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ২৯ ডিসেম্বর দুপুরে সদর ইউনিয়নের কচুয়াকাঠি  এলাকায় লিমনদের বাড়ির উঠানে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মো. খসরু হাওলাদারের (৩৮) সঙ্গে প্রতিবেশী লিমনের কথা কাটাকাটি হয়। এ ঘটনায় লিমন ক্ষিপ্ত হয়ে বিকালে খসরুর ঘরে ঢুকে ধারালো অস্ত্র নিয়ে  এলাপাতাড়ি কুপিয়ে জখম করে। আহত অবস্থায় স্থানীয়রা খসরুকে  উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই দিন নিহত খসরুর ছোট ভাই রিপন হোসেন হাওলাদার বাদী হয়ে লিমনকে আসামি করে কাউখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম