শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১৬:৩৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৬:৪৯

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার

তিন শিশু ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ঝিনাইদহ শহরের আলহেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ এপ্রিল) তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।  

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান এবং ওসি (তদন্ত) এমদাদুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শ্রেণিকক্ষে চতুর্থ শ্রেণির তিন শিশু ছাত্রীকে বিভিন্ন সময় যৌন হয়রানি করতো প্রধান শিক্ষক আব্দুস সালাম। অভিভাবকরা বুধবার দুপুরে স্কুলে গিয়ে তাকে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ স্কুল থেকে আব্দুস সালামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পুলিশ আরও জানায়, এক ছাত্রী বাড়িতে গিয়ে অভিভাবককে বিব্রতকর অভিজ্ঞতার কথা জানালে অভিভাবকদের মধ্যে সেই তথ্য ছড়িয়ে পড়ে। এরপর তারা স্কুলে গিয়ে উপস্থিত হন।

অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম ধোপাঘাটা গোবিন্দপুর গ্রামের মৃত মতিন মুন্সির ছেলে।  

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের