নৈতিকতার অবক্ষয়ের কারণেই নুসরাতরা লালসার শিকার: চরমোনাই পীর

খুলনা প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ২০:৫৭আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:১১

নৈতিকতার অবক্ষয়ের কারণেই নুসরাতরা লালসার শিকার: চরমোনাই পীর

সমাজে নৈতিকতার চরম বিপর্যয় ঘটছে উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘নৈতিকতার অবক্ষয় থেকে মানুষকে উদ্ধার করতে না পারলে দেশ আরও ভয়াবহতার দিকে যাবে। আর নুসরাতরা লালসার শিকার হয়ে জীবন দেবে। নৈতিকতার চরম অবক্ষয়ের কারণেই নুসরাতরা লালসার শিকার হচ্ছে।’ আর কাউকে যেনো নুসরাতের পরিণতি বরণ করতে না হয়, এজন্য নুসরাতের হত্যাকারীদেরকে কঠোর শাস্তির দাবি জানান তিনি।

বুধবার (১৪ এপ্রিল) বিকালে খুলনার বিএম ভবনের কাজী আজাহারুল হক মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর আয়োজিত নগর যুব সম্মেলনে এসব কথা বলেন তিনি।

এসময় চরমোনাই পীর বলেন, ‘সমাজের প্রাণশক্তি যুবকদের মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজি থেকে মুক্ত হয়ে সত্য ও সুন্দরের পথে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। এই যুব সমাজের আদর্শিক উন্নয়ন ঘটাতে পারলে আমাদের সমাজের পুরো চিত্র পাল্টে যেতো।’

তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, নুসরাত জাহান রাফিসহ দেশে একের পর এক ধর্ষণ, খুন, ইভটিজিং, মাদক কারবারির মতো ঘটনা ঘটছে; যার লাগাম টেনে ধরতে সরকার বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

এসময় ইসলামী যুব আন্দোলন খুলনার নগর সভাপতি মুহা. ইসমাঈল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন মিয়ার সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আলহাজ ডা. মোখতার হোসাইন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ। 

সম্মেলনে মুহা. ইসমাঈল হোসেনকে সভাপতি, আবুল কাশেমকে সহসভাপতি ও মো. ইমরান হোসেন মিয়াকে সাধারণ সম্পাদক করে খুলনা মহানগর যুব আন্দোলনের কমিটি ঘোষণা করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম