বাবা-মা বকা দেওয়ায় কলেজছাত্রের আত্মহত্যা!

যশোর প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ১১:৫৮আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১২:৪৭

যশোর

রাত জেগে মোবাইলফোন ব্যবহার করায় মিরাজ উজ জামানকে (১৬) বকাঝকা করেন বাবা-মা। সেকারণে তাদের প্রতি অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সে। বুধবার রাতে যশোর শহরের লোনঅফিসপাড়ায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরিবারের বরাত দিয়ে মিরাজের গৃহশিক্ষক আসাদুজ্জামান ও কোতোয়ালি থানার এসআই খালেদুর রহমান এই তথ্য জানিয়েছেন।
মিরাজ যশোর সরকারি সিটি কলেজের একাদশ (বিজ্ঞান) শ্রেণির ছাত্র। তার বাবা কায়েদ উজ জামান একজন হোমিও চিকিৎসক।
মিরাজের গৃহশিক্ষক আসাদুজ্জামান ও কোতোয়ালি থানার এসআই খালেদুর রহমান জানান, রাত জেগে মোবাইলফোন ব্যবহার করায় গত রাতে বাবা-মা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে রাতের কোনও একসময়ে সে মায়ের ওড়না পেঁচিয়ে ঘরের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আজ বৃহস্পতিবার সকালে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।
এসআই খালেদুর রহমান বলেন, ‘মিরাজের স্বজনরা ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। জেলা প্রশাসক অনুমতি দিলেই মরদেহ হস্তান্তর করা হবে।’ 

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি