ঋণ পরিশোধ করলেন মসিক নির্বাচনে কাউন্সিলর প্রার্থী দিলীপ সরকার

ময়মনসিংহ প্রতিনিধি
১৯ এপ্রিল ২০১৯, ১৭:৩১আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৭:৩৭

দিলীপ সরকার ঋণ খেলাপি হওয়া সত্ত্বেও ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়া দিলীপ সরকার অবশেষে ঋণ পরিশোধ করলেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) তিনি জনতা ব্যাংক ময়মনসিংহের চরপাড়া শাখার পাওনা ৮১ হাজার পাঁচ টাকা পরিশোধ করেছেন। ১৭ এপ্রিল বুধবার ‘ঋণ খেলাপি হলেও বৈধ কাউন্সিলর প্রার্থী দিলীপ’ শিরোনামে বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশিত হয়।

ব্যাংকের সমুদয় অর্থ পরিশোধের বিষয়টি নিশ্চিত করে জনতা ব্যাংকের ডিজিএম লায়েস আহমেদ সাদরুল আমিন বলেন, ‘বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর দিলীপ সরকার ব্যাংকে উপস্থিত হয়ে তার কাছে পাওনা ৮১ হাজার পাঁচ টাকা জমা দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ব্যাংক কর্তৃপক্ষ বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও দিলীপ সরকার কোনও কর্ণপাত না করে ব্যাংকের পাওনা অর্থ পরিশোধ করছিলেন না। এর মধ্যে তিনি প্রতারণার আশ্রয় নিয়ে সময় ক্ষেপণ করেছেন নির্বাচন কমিশনে ঋণ খেলাপির তালিকা পাঠানোর ক্ষেত্রে।’

এ প্রসঙ্গে দিলীপ সরকার বাংলা ট্রিবিউনকে জানান, নির্বাচনের পর পর্যায়ক্রমে কিস্তি করে ব্যাংকের পাওনা অর্থ পরিশোধ করতে চেয়েছিলাম। বাংলা ট্রিবিউনে সংবাদ প্রকাশের পর সমস্যা হতে পারে এজন্য মানুষের কাছ থেকে ধার করে পুরো টাকা পরিশোধ করেছি। ব্যাংকের টাকা পরিশোধ করেই গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনি প্রতীক ‘ফুলঝুড়ি’ পেয়েছি।  

উল্লেখ্য, দিলীপ সরকার গত ২৬ সেপ্টেম্বর ২০০৫ সালে তৈরি পোশাক খাতে ব্যবসার জন্য ত্রিশ হাজার টাকা তদারকি ঋণ নেন জনতা ব্যাংক চরপাড়া শাখা থেকে। এরপর তিনি আর ঋণের কিস্তি পরিশোধ করেননি। সুদে-আসলে ঋণের পরিমাণ দাঁড়িয়েছিল ৮১ হাজার পাঁচ টাকা। এই অর্থ পরিশোধ না করেই তিনি মসিক নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হন। দিলীপ সরকার নির্বাচন কমিশনে ঋণ খেলাপির তালিকা না পাঠানোর জন্য স্থানীয় এক নেতাকে দিয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন। এরই পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের খেলাপির তালিকা না পাঠিয়ে ১১ এপ্রিল নির্বাচন অফিসে দিলীপ সরকার ঋণ খেলাপি এই তালিকা জমা দেয়। এতে করে দিলীপ সরকার বৈধ কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনীত হন।

 আরও পড়ুন: ঋণখেলাপি হলেও বৈধ কাউন্সিলর প্রার্থী দিলীপ

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম