ছোটভাইকে অপহরণের অভিযোগে সহযোগীসহ বড়ভাই আটক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ০৪:৪০আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৪:৪১

অপহরণ নারায়ণগঞ্জ থেকে অপহৃত ৭ম শ্রেণীর ছাত্র ফাহাদ জামিল (১৪) কে মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছে র‍্যাব-১১।  এই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে অপহৃতের বড়ভাই মোঃ মারুফ জামিল (২৬) কে। এছাড়া অপহরণে জড়িত অপর দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলো মোঃ জিসান ওরফে মহসিন (১৮) ও মোঃ সোহান শেখ (২১। শুক্রবার বিকেলে র‍্যাব-১১ নারায়ণগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তাদের আটকের তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ এপ্রিল বুধবার সকালে স্কুল থেকে বাসা যাওয়ার পথে নারায়ণগঞ্জ সদর মডেল থানার নারায়ণগঞ্জ হাই স্কুল এলাকা থেকে ৭ম শ্রেণীর ছাত্র ফাহাদ জামিলকে  অপহরণ করা হয়। ওই স্কুল ছাত্রকে আটকে রেখে মোবাইল ফোনের মাধ্যমে তার বাবার কাছে ৬০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অপহরণ চক্রের মূল হোতা মোঃ মারুফ জামিল নিজেকে আড়ালে রাখতে জিসান ওরফে মহসিন ও সোহান শেখের সহযোগিতা নেয়। অন্যদিকে মা-বাবার কাছে বিশ্বস্ত থাকতে নিজেই বাদী হয়ে ছোটভাই নিখোঁজের বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে। এছাড়াও র‍্যাব-১১, বরাবর নিজের ছোট ভাইয়ের অপহরণ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করে।

র‍্যাব-১১ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অপহরণের অভিযোগ পাওয়ার পর অভিযান শুরু করে র‍্যাব। গত বৃহস্পতিবার দুপুরে মুন্সিগঞ্জ জেলার সদর থানার মীরকাদিম পৌরসভার নগর কসবা এলাকা থেকে অপহৃত ফাহাদ জামিলকে উদ্ধার করা হয়। অপহরণকারী চক্রের মূলহোতা মোঃ মারুফ জামিলসহ অপহরণ চক্রের সক্রিয় সদস্য মোঃ জিসান ওরফে মহসিন ও মোঃ সোহান শেখকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

/জেজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের