ঝড়বৃষ্টি দেখে স্বামীকে ফোন, এসে দেখেন পড়ে আছে স্ত্রীর মরদেহ

গাইবান্ধা প্রতিনিধি
১৮ মে ২০২৫, ০৮:০৯আপডেট : ১৮ মে ২০২৫, ২০:২৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝোড়ো বাতাস ও বৃষ্টির সময় একটি বটগাছ ভেঙে পড়ে চায়ের দোকানে থাকা শাপলা বেগম (৩৮) নামে এক নারী মারা গেছেন। তবে ঘটনার সময় চা দোকানি স্বামী খোকা মিয়া (৫০) না থাকায় বেঁচে গেছেন।

শনিবার (১৭ মে) দিবাগত রাত ৯টার দিকে রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ ঘটনা ঘটে। শাপলা বেগম পীরপল গ্রামের বাসিন্দা চা দোকানি খোকা মিয়ার দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে নিজেদের চা দোকানে কাজ করছিলেন শাপলা বেগম। এ সময় তার স্বামী খোকা বাজারের বাইরে ছিলেন। হঠাৎ আকাশ খারাপ দেখে তাকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলেন শাপলা। এরপরই প্রচণ্ড বাতাসের সঙ্গে বজ্রবৃষ্টি শুরু হয়। একপর্যায়ে দোকানের ওপরে থাকা একটি পুরনো বটগাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাপলা বেগমের। পরে স্বামী খোকা এসে গাছের নিচে চাপা পড়া স্ত্রীকে মৃত দেখতে পান।

এদিকে, দরিদ্র চা দোকানির স্ত্রীর মৃত্যুর ঘটনায় পুরো পীরপল বাজার এলাকায় শোকের ছায়া নেমে আসে। তবে এলাকাবাসীর অভিযোগ, বাজারে বহুদিন ধরেই গাছটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বারবার সতর্ক করা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি, যার ফলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

দুর্ঘটনার খবর পেয়ে পীরপল বাজারে ঘটনাস্থল যান গোবিন্দগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ, রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক ও ইউপি সদস্য রেজাউল করীম।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি