উল্লাপাড়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত, আটক ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১০:৩৩আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১০:৪১

বন্দুকযুদ্ধ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোস্তফা কামাল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় আরও পাঁচ মাদক বিক্রেতাকে মাদকসহ আটক করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) ভোর রাত ২টার দিকে উপজেলার ঘোষগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল পৌর এলাকার কাওয়াক গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাস্থলের আশেপাশে পৃথক অভিযানে আটক পাঁচ মাদক ব্যবসায়ী হলো- পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লার সাধন চন্দ্র সাহার ছেলে সজীব কুমার সাহা ওরফে গণেশ (২৪), সঞ্জয় চন্দ্র সাহা (১৯), মৃত আব্দুস ছালামের ছেলে সনি আহমেদ (৩৫) এবং বেলকুচি উপজেলার ক্ষিদ্র গোপরেখী গ্রামের সুলতানের ছেলে সেলিম রেজা (২৪) এবং একই গ্রামের মৃত আব্দুস সাত্তারের শফিকুল ইসলাম (১৯)।

এদিকে, বন্দুকযুদ্ধে পরিদর্শক তদন্ত মো. গোলাম মোস্তফা ও উপ-পরিদর্শক মোশারফ হোসেন আহত হন বলে পুলিশ দাবি করেছে। তাদের সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

উল্লাপাড়ার থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম মোস্তফা জানান, ‘পৌর এলাকার ঘোষগাঁতী মহল্লায় মাদক বিক্রি হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাত ২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলিতে শীর্ষ মাদকবিক্রেতা মোস্তফা কামাল মাটিতে লুটিয়ে পড়লে বাকি বন্দুকধারীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে মৃত অবস্থায় মোস্তফা কামালের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলের আশপাশ থেকে আরও পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২১ বোতল ফেনসিডিল ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। নিহত শীর্ষ মাদক বিক্রেতা মোস্তফা কামালের নামে উল্লাপাড়াসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১১টি মামলা রয়েছে।’

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম