প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে উল্লাপাড়ায় যুবক গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১৭:০৪আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৭:১০

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উল্লাপাড়ার অলিপুর গ্রামে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের মামলায় খায়রুল ইসলাম (২০) নামে প্রতিবেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। খায়রুল অলিপুর গ্রামের হেলাল শেখের ছেলে। শনিবার (২০ এপ্রিল) সকালে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

জানা যায়, চলতি মাসের ১৫ তারিখ বিকালে প্রতিবেশী খায়রুল ও তার বন্ধু রফিকুল মিলে প্রতিবন্ধী ওই কিশোরীটিকে ফুঁসলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গ্রামের একটি খালের পাড়ের নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। স্থানীয়রা কিশোরীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনার উপযুক্ত বিচারের জন্য কিশোরীর বাবা স্থানীয় মাতবরদের দ্বারস্থ হয়েও শেষ পর্যন্ত বিচার পাননি। অবশেষে শুক্রবার সন্ধ্যায় নিজে থানায় এসে ধর্ষণ মামলা রজু করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আলাল উদ্দীন বাংলা ট্রিবিউনকে জানান, খায়রুল গ্রেফতার হয়েছে। অপর আসামিকেও খুঁজছে পুলিশ।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম