জামালপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

জামালপুর প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ১৮:২৭আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৯:১৮

জামালপুরে ইয়াবাসহ গ্রেফতার ৩

জামালপুর সদর উপজেলার বগাবাইদ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (২০ এপ্রিল) র‌্যাবের এক সংবাদ বিবরণীতে এই তথ্য জানানো হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বগাবাইদ এলাকার মো. জুলহাস মণ্ডল (৪৫), একই এলাকার মো. লাল মিয়া ওরফে লালু (৩০) ও মো. সাজুকে (২০) আটক করেন।

র‌্যাব জানায়, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা করে আসছিল। জামালপুর জেলার সদর থানায় র‌্যাব বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে।

/এএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম