হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে আহত ৪০

হবিগঞ্জ প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ১২:৩৩আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১২:৫৮

হবিগঞ্জ হবিগঞ্জে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছেন। রবিবার (২১ এপ্রিল) সকাল ১০টার দিকে হবিগঞ্জ সদর উপজেলার ধল বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রবিবার সকালে ধল বাজারে সিএনজি অটোরিকশার একটি স্ট্যান্ড দখল নিয়ে স্থানীয় সিএনজি শ্রমিক ও ইজিবাইক শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৪০ শ্রমিক আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শহিদুল রহমান জানান, একটি সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। 

/এসএসএ/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম