ঝিনাইদহে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই নিহত

ঝিনাইদহ প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১৪:১১আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৪:১৭

ঝিনাইদহ পৈতৃক জমির ভাগবাটোয়ারা নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চরবাখরবা গ্রামে বড় ভাইয়ের কুড়ালের আঘাতে ছোট ভাই আব্দুল মালেক (৪২) নিহত হয়েছেন। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মালেক চরবাখরবা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে,  পৈতৃক জমি ভাগবাটোয়ারা নিয়ে শনিবার (২০ এপ্রিল) রাতে পারিবারিক ভাবে শালিস বসে। এ সময় বড় ভাই আব্দুল খালেকের সঙ্গে ছোট ভাই মালেকের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে কুড়াল দিয়ে বড় ভাই খালেক ছোট ভাইকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় মালেককে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ূবুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম