‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক

বিনোদন রিপোর্ট
০৩ মে ২০২৪, ১৯:২১আপডেট : ০৩ মে ২০২৪, ১৯:৩৫

প্রীতম হাসান মানেই চমক অথবা সফলতা। কণ্ঠশিল্পী হিসেবে যেমন, সংগীত পরিচালক হিসেবেও তেমন। যেন সমানে সমান। গত বছর ঠিক এই সময়ে প্রকাশ হয়েছিল প্রীতমের ‘দেওরা’ গানটি। যা কোক স্টুডিও বাংলা’র অন্যতম হিট গানের স্বীকৃতি পেয়েছে।

এবার (৩ মে) একই প্ল্যাটফর্মে প্রকাশ হলো নতুন গান ‘মা লো মা’। তার সঙ্গে এতে আছেন সাগর দেওয়ান, আরিফ দেওয়ান ও আলী হাসান। 

দেহতত্ত্বের নতুন এই গান দর্শক-শ্রোতাদের নিয়ে যায় জীবন ও নিজেকে আবিষ্কারের এক অনন্য যাত্রায়। অনুমান করা যায়, এই গানটিও ছুঁয়ে যাবে ‘দেওরা’র সফলতা।  

এবারের গানটিতে প্রীতম মূলত কাজ করেছেন সংগীত প্রযোজক হিসেবে। কণ্ঠে ছিলেন দেওয়ান পরিবারের দুই সদস্য সাগর দেওয়ান এবং আরিফ দেওয়ান। জানা গেছে, তাদের পূর্ব পুরুষই ‘মা লো মা ঝি লো ঝি’ গানটির মূল রচয়িতা। যা এবার নতুন মাত্রা পেলো প্রীতমের সংগীত পরিচালনা আর আলী হাসানের র‌্যাপের সুবাদে।

প্রীতম হাসানের ভাষায়, ‘‘মা লো মা’ শুধুই একটি গান নয়। সব বয়সের দর্শক-শ্রোতা এই গানের সঙ্গে একাত্ম হতে পারেন। নিজেকে গ্রহণ করে নেওয়া আর বিকাশের যাত্রার মধ্যে যে সৌন্দর্য আছে, গানটি সবাইকে সেকথাই মনে করিয়ে দেবে বলে আমার বিশ্বাস।’’

কোক স্টুডিও বাংলা’র অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং স্পটিফাই-এ গানটি মুক্ত রয়েছে।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
সরে দাঁড়ালেন বাপ্পারাজ, নতুন সমীকরণ শিল্পী সমিতির নির্বাচনে
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
যার কণ্ঠের বিরহে ভিজছেন ‘মায়াপাখি’র দর্শক
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
অপুর পারফরম্যান্সে খুশি হয়ে সোনার কলস দিলেন সাগর
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প
গ্ল্যামার ভুলে ‘সাধুর বউ’: নাজিফা তুষির এক অবিশ্বাস্য রূপান্তরের গল্প