ঝালকাঠিতে মধ্যরাতে যুবলীগের অফিসে হামলার অভিযোগ

ঝালকাঠি প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৯, ২২:০১আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ২২:০৮

ঝালকাঠি ঝালকাঠি শহরের ৬ ও ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনের এমপি ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর ছবিসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শহরের কির্তীপাশা মোড়ে যুবলীগের কার্যালয়ে এ হামলা চালানো হয়।

অফিস তত্ত্বাবধায়ক এবং ওয়ার্ড যুবলীগ সভাপতি রুবেল শরীফ বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করে জানান, জেলা যুবলীগ নেতা কামাল শরীফের সার্বিক সহযোগিতায় দলীয় কার্যক্রম পরিচালনার সুবিধার্থে অফিসটি নেওয়া হয়। অফিস নেওয়ার শুরুতেই স্থানীয় কাউন্সিলর দুই সহোদর হুমায়ুন কবীর খান ও শাহ আলম খান ফারসু অফিস সরিয়ে নেওয়ার হুমকি দেন। বুধবার মধ্যরাতে তারা দলবল নিয়ে নিয়ে এসে অফিসের সাটারে কুপিয়ে এবং তালা ভেঙে ভেতরে প্রবেশ করে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও এমপি আমু ভাইয়ের ছবিসহ অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন। এ ঘটনায় থানা পুলিশকে অবহিত করলে সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযোগ প্রসঙ্গে কাউন্সিলর হুমায়ুন কবীর খান বলেন, ‘যুবলীগের নাম দিয়ে অফিস বানিয়ে মধ্যে জুয়ার আড্ডা, স্কুলছাত্রীদের ইভটিজিংসহ নানা ধরনের অপরাধ কার্যক্রম চলতো। স্থানীয় কাউন্সিলর হিসেবে তা নিষেধ করায় তারা আমার ওপর ক্ষিপ্ত হয়। তারা নিজেরা অফিস ভেঙে এখন আমাদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে। ’

এ প্রসঙ্গে সদর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। হামলা-ভাঙচুরের দৃশ্যমান কোনও সাক্ষী নেই। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম