টেকনাফে রোহিঙ্গা শিবিরে গোলাগুলি, গুলিবিদ্ধ ১

টেকনাফ প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, ০৭:৪৫আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ০৭:৫১





টেকনাফ কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা শিবিরে একদল সশস্ত্র সন্ত্রাসীর গুলিতে অছি উল্লাহ (৩০) নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত পৌনে ১২টার টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকে এ ঘটনা ঘটে। টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


গুলিবিদ্ধ অছি উল্লাহ টেকনাফের হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি বক্লের ১১ নম্বর রুমের মোহাম্মদ লালুর ছেলে। ২০১৭ সালে ২৫ আগস্ট মিয়ানমার সেনাদের অভিযানে মুখে পরে বাংলাদেশে পালিয়ে এসে সেখানে আশ্রয় নেয়। 

টেকনাফের আলীখালী রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মোস্তফা কামাল জানান, গভীর রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী হ্নীলা আলীখালী রোহিঙ্গা শিবিরের ডি ব্লকে এসে আব্দুল বাসেদকে (১৪)  অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যাওয়ার সময় তার বড় ভাই অছি উল্লাহ বাধা দিলে সন্ত্রাসীরা গুলি করে বাসেদকে অপহরণ করে নিয়ে পাহাড়ে ঢুকে পরে। পরে স্থানীয় রোহিঙ্গারা এগিয়ে এসে গুলিবিদ্ধ অছি উল্লাহকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে জরুরী বিভাগের চিকিৎসক তাকে কক্সবাজার পাঁঠায়। এদিকে আইনশৃঙ্খলাবাহিনীর খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে অপহৃতকে উদ্ধার করে। 


টেকনাফ নিবন্ধিত নয়াপাড়া রোহিঙ্গা শিবিরের পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সালাম বলেন, আলীখালী রোহিঙ্গা শিবিরে অস্ত্রধারী গুলিতে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ অভিযান চালাচ্ছে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম