জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের দুই জনের মৃত্যু, আহত চার

চুয়াডাঙ্গা প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৯, ১১:৩২আপডেট : ২৬ এপ্রিল ২০১৯, ১১:৪০

জীবননগরে বিদ্যুৎস্পৃষ্টে এক পরিবারের দুই জনের মৃত্যু, আহত চার চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলা শহরের মহানগর উত্তর পাড়ায় মাছ ব্যবসায়ী ওমর আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী ওমর আলী (২৮) ও মা আসুরা বেগম (৬০)। আহতরা হলেন- ওমর আলীর বাবব ছমির আলী মোল্লা (৬৭), ওমরের স্ত্রী কাকলী খাতুন (২৬), বড় ভাই কাদের আলী মোল্লা (৪০) ও বড় ভায়ের স্ত্রী রুবিনা খাতুন (৩০)।

স্থানীয়রা জানান, আজ ভোর ৫টার দিকে মাছ ব্যবসায়ী ওমর আলী তাঁর ঘরের সামনে টাঙানো জিআই তারে কাপড় শুকাতে দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পাশের ঘরে থাকা মা আসুরা খাতুন, বাবা ছমির আলী মোল্লা, স্ত্রী কাকলী খাতুন, বড় ভাই এবং বড় ভায়ের স্ত্রী রুবিনা খাতুন ছুটে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলে তারাও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই ওমর আলী ও তার মায়ের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে গুরুতর আহত অবস্থায় বাকিদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।

জীবননগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করে জানান, ‘ওমর আলীর বাড়ির কাপড় শুকানোর জিআই তার বিদ্যুৎ মিটারের সঙ্গে শর্টসার্কিটের কারণে পুরো পরিবার বিদ্যুতায়ীত হয়ে পড়ে। ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে।’

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম