৬ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০১৯, ০৬:৩১আপডেট : ২৭ এপ্রিল ২০১৯, ০৬:৩৫

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাঠানটুলীর কবরস্থান এলাকায় ছয় বছরের এক শিশুকে ঘুড়ি ও খেলনা কিনে দেওয়ার প্রলোভনে ধর্ষণচেষ্টা চালিয়েছে  এক ব্যক্তি। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে সিসি ক্যামেরার মাধ্যমে অভিযুক্ত অভিযুক্ত রুহুল আমিনকে (২৬) শনাক্ত করে স্থানীয়রা। তারা তাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. জসিম উদ্দিন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত রুহুল আমিন ফতুল্লা থানার তল্লা ওয়াপদার পুল এলাকার জসিম উদ্দিনের ছেলে। পুলিশ ও ওই শিশুর পরিবার জানায়, বেলা ১১টার দিকে রাস্তায় খেলা করছিল শিশুটি। এ সময় শিশুটিকে ঘুড়ি ও খেলনা কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বখাটে রুহুল আমিন পাঠানটুলী পৌর কবরস্থানের উত্তর পাশের একটি তিন তলা বাড়ির ছাদে নিয়ে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা চালায়। তখন শিশুটি চিৎকার শুরু করলে  রুহুল আমিন পালিয়ে যায়। পরে শিশুটি বাসায় এসে বাড়ির লোকজনকে জানালে তাদের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে অভিযুক্তকে শনাক্ত করা হয়। পরে স্থানীয়রা রুহুল আমিনকে খুঁজে বের করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) মো. জসিম উদ্দিন জানান, অভিযুক্ত রুহুল আমিনকে গ্রেফতার করা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম