চাঁপাইনবাবগঞ্জে যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৯ এপ্রিল ২০১৯, ১৮:১৩আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:২১

চাঁপাইনবাবগঞ্জে যৌতুক মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড চাঁপাইনবাবগঞ্জে যৌতুক মামলায় এক পুলিশ সদস্যকে তিন বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে আসামির উপস্থিতিতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক শওকত আলী এই আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাজারবিঘী আজমতপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে উজির আলী। সর্বশেষ উজির আলী ঢাকায় পিবিআই হেডকোয়ার্টারে কর্মরত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার তালপুকুর আশ্রয়ন গ্রামের মৃত শাহিন আলীর মেয়ে শাহনাজ খাতুনের সঙ্গে ২০১২ সালের ১২ জুন  বিয়ে হয় উজির আলীর। বিয়ের পর থেকে স্ত্রী শাহনাজকে কারণে-অকারণেই যৌতুক দাবি করে মারধর করতো উজির। পরে ২০১৮ সালের ১৬ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আদালতে যৌতুক ও  মারধরের মামলা দায়ের করলে ২০১৮ সালের ২৫ জানুয়ারি পুলিশকে মামলাটি তদন্তের দায়িত্ব দেন আদালত। মামলার তদন্ত শেষে উজিরকে অভিযুক্ত করে ২০১৮ সালের ২৪ এপ্রিল আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই রনি সাহা।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা জানান, আদালতে সাক্ষ্য প্রদান ও যুক্ততর্ক শেষে বিচারক আজ এই রায় প্রদান করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম