চট্টগ্রামে ফার্নেস অয়েল বহনকারী ওয়াগন লাইনচ্যুত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ এপ্রিল ২০১৯, ১৮:৪২আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৮:৫০

চট্টগ্রামে ফার্নেস অয়েল বহনকারী ওয়াগন লাইনচ্যুত হাটহাজারী পাওয়ার প্ল্যান্টের জন্য ফার্নেস অয়েল নিয়ে যাওয়ার সময় একটি ট্রেনের তিনটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে হাটহাজারীর ১১ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন। লাইনচ্যুত হওয়া তিনটি ওয়াগনের একটি থেকে তেল গড়িয়ে পড়েছে বলে তিনি জানান। চট্টগ্রামে ফার্নেস অয়েল বহনকারী ওয়াগন লাইনচ্যুত

রুহুল আমিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাটহাজারী পাওয়ার স্টেশনের জন্য তেল নিয়ে যাওয়ার সময় ওয়াগনগুলো লাইনচ্যুত হয়। ওয়াগন থেকে গড়িয়ে পড়া তেল হালদা নদীতে যেন মিশতে না পারে সেজন্য আমরা ইতোমধ্যে চেনখালী খালের একপাশ থেকে বাঁধ দেওয়া শুরু করেছি।’

রেলওয়ের পূর্বাঞ্চলের ব্যবস্থাপক বোরহান উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ওই তিনটি ওয়াগনে ২৫ টন করে মোট ৭৫ টন তেল মজুদ ছিল। এর মধ্যে একটি ওয়াগন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াগনগুলো উদ্ধারে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে কাজ করছে।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম