রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোতে লোকসানের কারণ খতিয়ে দেখা হচ্ছে: পাটমন্ত্রী

নরসিংদী প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১৬:২৮আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১৬:৩৯

নরসিংদীতে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর লোকসানের কারণ খতিয়ে দেখে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে দেশের অন্যতম বৃহৎ নরসিংদীর ইউএমসি (ইউনাইটেড মেঘনা চাঁদপুর) জুটমিল পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি আসন্ন রোজার মধ্যেই পরিশোধ করা হবে বলেও জানান তিনি।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, ‘জুটমিলগুলোর লোকসানের কারণ ও চলমান সমস্যা সমাধানের পথ বের করতেই আজকের এ পরিদর্শনে আসা। সরকারি পাটকলগুলোতে আমরা ভর্তুকি দিচ্ছি। আর ভবিষ্যতে ভর্তুকি দিয়ে জুট মিলগুলো চালানো হবে কি না সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে বোঝাপড়া করা দরকার। প্রাথমিকভাবে আমরা লোকসানের বড় একটি কারণ পেয়েছি যা হচ্ছে অতিরিক্ত মজুরি কমিশন। বেসরকারি পাটকলগুলোতে একজন শ্রমিকের যে বেতন দেওয়া হয় আমরা তার ২-৩ গুণ বেশি দিচ্ছি। আর বেসরকারি পাটকলগুলোর যন্ত্রপাতিও অত্যাধুনিক। তারা যেখানে চারটি মেশিনের বিপরীতে ১ জন শ্রমিককে কাজ করায় সেখানে আমাদের পুরোনো  মেশিনগুলো প্রতিটিতে একজন করে শ্রমিক লাগে। আরেকটি বড় কারণ হচ্ছে মৌসুমে পাট না কিনে পরে অতিরিক্ত দামে পাট কেনা। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।’

নরসিংদীতে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী

শ্রমিকদের ৯ দফা দাবি বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাট শ্রমিকদের প্রতি আন্তরিক। প্রধানমন্ত্রী গতকাল সোমবার (২৯ এপ্রিল) জুটমিলভিত্তিক বকেয়ার পরিমাণ জানতে চেয়েছেন। আশা করছি শ্রমিকদের বকেয়া আসন্ন রমজানের আগে অথবা রমজানের মধ্যে পরিশোধ করা হবে। আর দাবির ভিত্তিতে যদি আমরা সরকারি পাটকলগুলো বন্ধ করে দেই তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ সিন্ডিকেট তৈরি করবে। আর শুধু আমাদের শ্রমিকদের জন্যই নয়, পাট ও পাট চাষীদের বাঁচিয়ে রাখতেই সরকারি পাটকলগুলো বাঁচিয়ে রাখতে হবে।’

এ সময় পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও নরসিংদী সংরক্ষিত নারী আসনের এমপি তামান্না নুসরাত বুবলী, সচিব মো. মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম, অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিক, নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল, ইউএমসি জুটমিলের মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) গাজী শাহাদাৎ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী নরসিংদীর সাহেপ্রতাবে বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম