টাঙ্গাইলে জুয়া খেলার সময় ৩২ জুয়াড়িকে আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) রাতে টাঙ্গাইল শহরের আকুরটাকুর পাড়া বটতলা মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৩ হাজার ১৯০ টাকা, বিভিন্ন রংয়ের ৪৩৯টি তাস, জুয়া খেলার ১৫০টি কয়েন উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণের ওসি শ্যামল কুমার দত্ত বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে শহরের আকুরটাকুর পাড়া বটতলা মোড় এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৩২ জুয়াড়িকে আটক করা হয়েছে। এসময় নগদ টাকা ও জুয়া খেলার বিভিন্ন জিনিস উদ্ধার করা হয়।’








