চুয়াডাঙ্গায় অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ আটক ৩

চুয়াডাঙ্গা প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ২০:২০আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২০:৪৫

আটক চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা শহরের দত্তনগর সড়কের জেএনজে অটো রাইসমিলের কাছ থেকে তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল ও রামদা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩০ এপ্রিল) ভোর ৪টার দিকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– হোসাইন মাহমুদ (২৫), রিয়াদ উদ্দিন (২৪) ও বিল্লাল হোসেন (৩৫)। আটক হোসাইন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ছিকেপোতা গ্রামের শুকুর আলীর ছেলে, বিল্লাল একই উপজেলার রায়পুর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং রিয়াদ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহরের শাপলা কলি এলাকার মঈনুল  হকের ছেলে।

জীবননগর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম এ প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার ভোরে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ফোর্সসহ দত্তনগর সড়কে টহল দিচ্ছিলেন। এ সময় চার-পাঁচজন সন্ত্রাসী ছিনতাই করার উদ্দেশ্যে পুলিশের টহল গাড়ি প্রতিরোধ করার চেষ্টা করে। পরে পুলিশের গাড়ি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদেরকে ধাওয়া করে তিনজনকে অস্ত্রসহ আটক করে। বাকিরা পালিয়ে যায়।’

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম