শ্রমিকের রক্ত ও ঘাম থেকেই পৃথিবীর সব উন্নয়ন: কৃষিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি
০১ মে ২০১৯, ১৮:০৫আপডেট : ০১ মে ২০১৯, ১৮:১৪

শ্রমিকের রক্ত ও ঘাম থেকেই পৃথিবীর সব উন্নয়ন: কৃষিমন্ত্রী

বাংলাদেশের উন্নয়নে শ্রমিকদের  অসামান্য অবদান রয়েছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, ‘পৃথিবীতে যত উন্নয়ন, তা শ্রমিকের রক্ত ও ঘাম থেকেই হয়েছে। শ্রমিকদের অমানুষিক পরিশ্রম করিয়ে, কম মজুরি দিয়ে, কম সুযোগ-সুবিধা দিয়ে লাভ করে সংশ্লিষ্টরা। সেখানে তাদের ন্যায্য দাবি-দাওয়ার কথা কোনোদিন শোনা যেতো না। শ্রমিকরা বিভিন্ন জায়গায় বিদ্রোহ করে তাদের দাবি-দাওয়া আদায় করেছে।’  

বুধবার (১ মে) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ীতে মহান মে দিবসের আলোচনায় এসব কথা বলেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। শ্রমিক ফেডারেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় কৃষিমন্ত্রী বলেন, ‘দেশ আজ উন্নয়নের পথে। আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় শ্রমিকের স্বার্থ দেখেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আয় এবং সর্বোচ্চ বৈদেশিক মুদ্রা আসে গার্মেন্টস সেক্টর থেকে। এই গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করে। জরুরি কাজের সময় শ্রমিকরা কারখানায় খায় এবং কারখানাতেই ঘুমায়। আবার কাজ করে। এগুলোর বিরুদ্ধে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অনেক কর্মসূচি নিয়েছেন। এছাড়াও নূন্যতম বেতন নির্ধারণ করে দিয়েছেন।’  

তিনি আরও বলেন, ‘আপনারা যারা শ্রমিক, তারা দায়িত্বশীল হবেন। গাড়ির মালিকরা গাড়ি চালাতে দক্ষ চালকের হাতে গাড়ি দেবেন। অদক্ষ চালকের পরিণতি এবং পরিণাম খুবই খারাপ হয়।’

কৃষি সম্পর্কে মন্ত্রী বলেন, ‘সরকার সারের দাম কমিয়েছে। দেশে সারের কোনও অভাব নেই। চাষাবাদের জন্য কৃষি যন্ত্রপাতিতে ভতুর্কি আরও বাড়ানো হবে। যাতে কৃষকরা কৃষি যন্ত্রপাতি কিনতে পারে।’  

শ্রমিক ফেডারেশনরে ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনার রশিদ হিরা, পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রমুখ।

 

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম