কুমিল্লায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

কুমিল্লা প্রতিনিধি
০৩ মে ২০১৯, ১৫:০৭আপডেট : ০৩ মে ২০১৯, ১৫:১৫

সীমান্ত (ফাইল ছবি) কুমিল্লায় বিজিবি’র সঙ্গে বন্দুকযুদ্ধে আব্দুল্লাহ আল পায়েল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি মাদক ব্যবসায়ী বলে বিজিবি দাবি করেছে। শুক্রবার (৩ মে) জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ আল পায়েল জেলার সদর উপজেলার সাতরা চম্পকনগর এলাকার সুলতান মাহমুদের ছেলে। কয়েকদিন আগে একই সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে আরেক চোরাকারবারী নিহত হয়েছিল।

১০ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন জানান, ‘শুক্রবার ভোরে গোলাবাড়ি সীমান্ত এলাকায় মেইন পিলার ২০৮০ থেকে বাংলাদেশের ৪শ গজ অভ্যন্তরে গোপন সংবাদের ভিত্তিতে ১০ বিজিবির হাবিলদার শাহ আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদক চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে এক মাদক ব্যবসায়ী আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম