ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মফিজুল ইসলাম (৪৫) নামে এক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) দুপুরে এই ঘটনা ঘটে।
বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত মফিজুল ইসলাম সনগাঁও গ্রামের মৃত পেলকা মোহাম্মদের ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, সকালে পাম্পের পানি দিয়ে নিজের গাড়ি পরিষ্কার করছিলেন মফিজুল। এ ময় পাম্পের তার গাড়িতে লেগে পুরো গাড়ি বিদ্যুতায়িত হয়ে যায়। ওই গাড়িতে হাত দিলে বৈদ্যুতিক শকে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।








