সাড়ে ২৫ ঘণ্টা পর চালু হবার পর আবারও ঝড়ো বাতাসের কারণে বন্ধ হয়েছে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল। শনিবার বিকেল সাড়ে ৫ টায় এই নির্দেশনা আসে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যাবস্থাপক আবু আবদুল্লাহ জানান, সাড়ে ২৫ ঘণ্টা পর ঘূর্ণিঝড় ফণি’র সর্তকতায় দুর্ঘটনা এড়াতে বন্ধ থাকা দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে আবারো শনিবার বিকেল সাড়ে ৩ টার দিকে চলাচল শুরু করে ফেরী।পরে ঝড়ো বাতাসের কারণে আবারও বিকেল সাড়ে ৫ টায় ফেরী চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফণীর কারণে এর আগে গত শুক্রবার (৩ মে) দুপুর ২টা থেকে নিরাপত্তা জনিত কারণে এই রুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি। ঘূর্ণিঝড় ফণীর সর্তকতায় এবং দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। প্রাথমিকভাবে সীমিত আকারে ছোট ফেরিগুলো চলাচল করছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (৪ মে) বিকেল সাড়ে ৩টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছিলো।








