বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন

ভোটার নেই, ঘুমাচ্ছেন কর্মকর্তা

কুমিল্লা প্রতিনিধি
০৫ মে ২০১৯, ১৬:৩২আপডেট : ০৫ মে ২০১৯, ১৭:৪৪

ভোটার নেই, ঘুমাচ্ছেন নির্বাচন কর্মকর্তা

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে স্থগিত থাকা কুমিল্লার বরুড়া উপজেলায় রবিবার (৫ মে) ভোটগ্রহণ চলছে। সকালে এখানকার ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম দেখা গেছে। বেলা ১১টার দিকে এগারো গ্রাম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটার না থাকায় সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ঘুমাচ্ছেন।

উপজেলার ৯৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে। এখানে ১৫টি ইউনিয়নের মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ৯৩৬।

এ উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন ও ভাইস চেয়ারম্যান পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নির্বাচিত ঘোষণার অপেক্ষায় রয়েছেন এক প্রার্থী।

কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন।

উল্লেখ্য, গত ৩১ মার্চ চতুর্থ দফা উপজেলা পরিষদ নির্বাচনে বরুড়ায় নির্বাচন হওয়ার কথা থাকলেও একজন চেয়ারম্যান প্রার্থীর রিটের কারণে হাইকোর্ট এখানে নির্বাচন স্থগিত করেন।

/এমএএ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম