শাবি শিক্ষকের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগকারী শিক্ষার্থীর বহিষ্কার আদেশ প্রত্যাহার

শাবি প্রতিনিধি
০৫ মে ২০১৯, ২২:০৫আপডেট : ০৫ মে ২০১৯, ২২:৩৬

single pic template-1 copy--Recovered শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ করায় এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য দেওয়া বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) কর্তৃপক্ষ। শনিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের ২১২তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মস্তাবুর রহমান।

এ বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগকারী শিক্ষার্থী ভিকটিম। সে অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে। এ জন্য তার শাস্তি বাতিল করা হয়েছে।’

এর আগে ২১১তম সিন্ডিকেটের সভা থেকে অভিযোগকারী শিক্ষার্থীকে বহিষ্কারের কারণ জানতে চাইলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উদ্দিন আহমেদ বলেছিলেন, ‘অভিযোগকারী শিক্ষার্থীকে বহিষ্কারের বিষয়টি লিখিতভাবে চূড়ান্ত হয়নি।  এ বিষয়ে আগামীতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।'

সে সময় অধ্যাপক ড. মস্তাবুর রহমান এ বিষয়ে বলেছিলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষক প্লাবন চন্দ্রকে চাকরিচ্যুত করা হয়েছে। আর ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় অভিযোগকারী শিক্ষার্থীকেও আগামী দুই বছরের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

উল্লেখ্য, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহার বিরুদ্ধে নির্যাতনের শিকার হওয়া ওই শিক্ষার্থীর অভিযোগ প্রমাণিত হয়। এতে অভিযুক্ত শিক্ষককে গত বছরের ১৫ ডিসেম্বর ২১১তম সিন্ডিকেট সভায় চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি অভিযোগকারী শিক্ষার্থীকেও দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

 

 

/এমএএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম