জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

জামালপুর প্রতিনিধি
০৫ মে ২০১৯, ২২:৩৬আপডেট : ০৫ মে ২০১৯, ২২:৫২

বিদ্যুৎস্পৃষ্ট জামালপুরের ইসলামপুরের বেলগাছা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।  রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বেলগাছা ইউনিয়নের চেয়ারম্যান আ. মালেক বাংলা ট্রিবিউনকে জানান, মিয়াপাড়া গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে আবদুর রহিম (৬০) নিজ ঘরে বিদ্যুতের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে আটকে যান। এরপর পাশের বাড়ির রাসেল মিয়ার স্ত্রী গৃহবধূ লিমা বেগম (২০) দেখতে পেয়ে আবদুর রহিমকে বাঁচাতে যান। এ সময় দুজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বাংলা ট্রিবিউনকে জানান, ‘বিদ্যুতায়িত হয়ে দুজনের মারা যাওয়ার ঘটনা আমি শুনেছি।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম