চট্টগ্রাম বোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ-৫

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৬ মে ২০১৯, ১২:২৫আপডেট : ০৬ মে ২০১৯, ১২:৩৭

চট্টগ্রাম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার বেড়েছে। তবে কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে ৭৮ দশমিক ১১ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। গত বছর পাস করেছিল ৭৫ দশমিক ৫০ জন। অন্যদিকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৯৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ৮ হাজার ৯৪জন। 

সোমবার (৬ মে) দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান। 

মাহবুব হাসান বলেন, ‘এ বছর ১ লাখ ৪৯ হাজার ৯৯২ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৪৯ হাজার ৬০৬ জন। এদের মধ্যে এক লাখ ১৬ হাজার ৮৫১ জন পাস করেছে। এবার ৭৮ দশমিক ৪৩ শতাংশ ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, ছাত্রী পাস করেছে ৭৭ দশমিক ৮৩ শতাংশ। ৩ হাজার ৭৪১ জন ছাত্রী এবং ৩ হাজার ৬৫২জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে।’

ফলাফলে দেখা যায়, অন্যান্যবারের মতো এবার চট্টগ্রাম মহানগরে পাসের হার বেশি। এবার চট্টগ্রাম মহানগরে পাসের হার ৮৪ দশমিক ৩৮ শতাংশ। মহানগর ছাড়া চট্টগ্রাম জেলায় পাসের হার ৭৭ দশমিক ২৬ শতাংশ। কক্সবাজার জেলায় পাসের হার ৭৮ দশমিক ৬০ শতাংশ। এছাড়া তিন পাবর্ত্য জেলার রাঙামাটিতে পাসের হার ৬৮ দশমিক ৭৫ শতাংশ, খাগড়াছড়ি জেলায় পাসের হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ এবং বান্দরবান জেলায় ৬৫ দশমিক ৩৬ শতাংশ। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক