সিরাজগঞ্জে যমুনার চর থেকে এক অজ্ঞাত যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চর গাছাবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সদর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ২৬ বছর। উদ্ধারের সময় তার পরনে জিন্সপ্যান্ট ও টিসার্ট ছিল। যুবকের গলায়, হাতে ও কপালে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
তিনি আরও জানান, দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে যমুনার চরে ফেলে রেখে গেছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।








