বরিশালে এগিয়ে মেয়েরা

বরিশাল প্রতিনিধি
০৬ মে ২০১৯, ১৬:৩৮আপডেট : ০৬ মে ২০১৯, ১৬:৪৬

বরিশাল শিক্ষা বোর্ড প্রতি বছরের মতো এ বছরও বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি’র মোট ফলাফল ও জিপিএ-৫ দুই  ক্ষেত্রেই এগিয়ে রয়েছে মেয়েরা। এ বছর এক হাজার ৪২৭টি স্কুল থেকে এক লাখ ছয় হাজার ৬২১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৫৩৫ জন। এর মধ্যে ছাত্রী ৪৩ হাজার ৩৯৭ জন এবং ছাত্র রয়েছে ৩৯ হাজার ১৩৮ জন। পাসের হার ৭৭ দশমিক ৪১। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৮৯ জন। এর মধ্যে দুই হাজার ২১৭ জন মেয়ে এবং এক হাজার ৯৭২ জন ছেলে।

মানবিক বিভাগ থেকে ৫৩ হাজার ২৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৩৬ হাজার ৮১৬ জন। এর মধ্যে ছাত্রী রয়েছে ২৩ হাজার ৪৫ জন এবং ছাত্র ১৩ হাজার ৭৭১ জন। বিজ্ঞান বিভাগ থেকে ২৮ হাজার ৪৬২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৫ হাজার ৯৬৫ জন। এর মধ্যে ছাত্র হচ্ছে ১৩ হাজার ৭৩৪ জন এবং ছাত্রী ১২ হাজার ২৩১ জন। ব্যবসা শিক্ষা থেকে ২৪ হাজার ৪৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ১১ হাজার ৬৩৩ জন ছাত্র এবং ৮ হাজার ১২১ জন ছাত্রী।

পাসের হারে সেরা পটুয়াখালী জেলা

পাসের হারে বরিশাল বিভাগের ছয় জেলার মধ্যে এগিয়ে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার ২৫৫টি স্কুল থেকে ২০ হাজার তিন জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪ হাজার ৬৫৮ জন। পাসের হার ৭৩ দশমিক ২৮। এরপর পর্যায়ক্রমে রয়েছে বরগুনা জেলা। এ জেলার ১৫১টি স্কুল থেকে ১১ হাজার ১২৫ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৮ হাজার ৯৯৪ জন। পাসের হার ৮০ দশমিক ৮৪। বরিশালের ৪১৩টি স্কুল থেকে ৩৫ হাজার ৯১৭ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৮ হাজার ৫০৭ জন। পাসের হার ৭৯ দশমিক ৩৭।

পিরোজপুরের ২৪৫টি স্কুল থেকে পরীক্ষায় অংশ নিয়েছে ১৩ হাজার ৬৪ জন। পাস করেছে ১১ হাজার ৩৫৯ জন। পাসের হার ৮৬ দশমিক ৯৫। ভোলা জেলার ১৯৩টি স্কুল থেকে ১৫ হাজার ৭৩৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১১ হাজার ৭৮২ জন। পাসের হার ৭৪ দশমিক ৮৭। ঝালকাঠির ১৭০ স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয় ১০ হাজার ৭৭৬ জন। পাস করেছে ৭ হাজার ২৩৫ জন। পাসের হার ৬৭ দশমিক ১৪।

দুটি স্কুলে শতভাগ ফেল

বরিশাল বোর্ডের মধ্যে ভোলার চরফ্যাশনের শশিভূষন গার্লস হাইস্কুল থেকে ৯ জন এবং পটুয়াখালীর রাঙ্গাবালি উপজেলার চরগঙ্গা আদর্শ সেকেন্ডারি স্কুল থেকে ৩৪ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম। গত বছর তিনটি স্কুলে শতভাগ পরীক্ষার্থী ফেল করেছিল।

২০১৮ সালে বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৭৭ দশমিক ১১ ভাগ, ২০১৭ সালে পাসের হার ছিল ৭৭.২৪ ভাগ, ২০১৬ সালে ৭৯.৪১ ভাগ এবং ২০১৫ সালে  পাসের হার ছিল ৮৪.৩৭ ভাগ।

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম