বাংলাদেশে আইএস নামে কোনও সংগঠনের অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
০৬ মে ২০১৯, ১৭:০৮আপডেট : ০৬ মে ২০১৯, ১৭:১৫

চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বাংলাদেশে আইএস নামে কোনও সংগঠনের অস্তিত্ব নেই। এটি আন্তর্জাতিক চক্রান্ত ও ষড়যন্ত্রের অংশ। দেশে পথ হারানো কিছু বিপথগামী মানুষ এই সংগঠনটির নাম ব্যবহার করে হিরো সাজার চেষ্টা করছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদর দফতরে মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শ্রীলঙ্কাতে সিরিজ বোমা হামলার পর বাংলাদেশ সরকার জঙ্গি হামলার বিষয়ে সতর্ক রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কাজ করছে। অতীতে আমরা জঙ্গি দমনে সফল হয়েছি। বাংলাদেশের জনগণ এসব জঙ্গিকে আশ্রয় প্রশ্রয় দেয় না।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সরকারের আহ্বানে সাড়া দিয়ে যারা আত্মসমর্পণ করবেন তাদের প্রতি সহনশীল হবে সরকার। আর যারা আত্মসমপর্ণ করবে না তাদের কঠোর ভাবে দমন করা হবে।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান ছাড়াও উপস্থিত ছিলেন, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম এনডিসি পিএসসি, দক্ষিণ পশ্চিম অঞ্চলের অতিরিক্ত মহাপরিচালক আইনুল মোর্শেদ খাঁন পাঠান, খুলনা সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক আরশাদুজ্জামান, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার, ২ আসনের সংসদ হাজি আলী আজগর টগর, চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান ও পুলিশ সুপার মাহবুবুর রহমান।

চুয়াডাঙ্গায় এক বছরে আটক হওয়া মাদকদ্রব্য স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ধ্বংস করে বিজিবি

অনুষ্ঠান শেষে গত বছরের ৩০ এপ্রিল থেকে চলতি বছরের ১২ এপ্রিল পর্যন্ত বিজিবির হাতে আটক হওয়া ভারতীয় বিভিন্ন প্রকারের ২১ হাজার ৩২ বোতল মদ, ১ লাখ ৫৪ হাজার ৪০৯ বোতল ফেনসিডিল, ১ হাজার ১৫৫ কেজি গাঁজা, ২ কেজি ৪৯৪ গ্রাম হেরোইন, ১৯ হাজার ৮০১ পিস ইয়াবা, ২ লাখ ৮৪ হাজার ৭৬৬ পিচ নেশা জাতীয় ট্যাবলেট, ৪৪ হাজার ৫৮৩ প্যাকেট পাতার বিড়ি, ৫০০ কেজি ডলোমাইন পাউডার, ২৯ কেজি কার্বাইড, ৪ হাজার ৬২০টি নেশা জাতীয় ইনজাকশন ও ৪ কেজি জট তামাক ধ্বংস করা হয়।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম